কলকাতা পৌরসংস্থার তরফে Kolkata Municipal Corporation Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগে হনোরারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হবে।
KMC Health Worker Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিম্নে উল্লেখিত ঠিকানার ড্রপ বাক্সে নিজে হাতে আবেদনপত্র জমা দেওয়া যাবে। পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে না। ইতিমধ্যেই 25/08/2022 তারিখ থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
Kolkata Municipal Corporation HHW Recruitment 2022 -এ আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। নূন্যতম মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে। কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
KMC Job Vacancy 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Honorary Health Worker (HHW)
মোট শূন্যপদ-
মোট 127 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
4,500/- টাকা
আবেদন শুরু- 25/08/2022
আবেদন শেষ- 15/09/2022
বয়সসীমা-
01/01/2022 অনুযায়ী আবেদনকারীর বয়স 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
- কলকাতা পৌর সংসার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবে।
- আবেদনকারীকে অবশ্যই বিবাহিত/বিবাহ বিচ্ছিন্না/বিধবা হতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
আরও চাকরির খবরঃ
নিয়োগ পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্ক থেকে আবেদন ফমর্টি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ CMO Building, 2nd Floor in Front of Room no. 254
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 15/09/2022 (4:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- নিজের সই করা ছবি
- অন্যান নথিপত্র
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here





0 মন্তব্যসমূহ
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....