Join Whatsapp Group(38) Join Now

বহু বছর পর রাজ্যে প্রকাশিত SSC-র শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

WB Teacher Recruitment

অবশেষে ছয় বছর পর স্কুল শিক্ষক নিয়োগের ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। 

স্বাভাবিকভাবেই ছয় বছর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় খুশি রাজ্যের শিক্ষকতার চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা।

রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ঘোষনা করা হয়েছে। রাজ্যের বহু স্কুলে শিক্ষক নেই, এই বিষয়টি নিয়ে বহু পর্যালোচনার পরই রাজ্যে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান যে, এই নিয়োগে মেধাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, কোনো দল দেখা হবে না। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভাবেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

রাজ্যে শিক্ষক নিয়োগের মোট শূন্যপদ, শিক্ষক নিয়োগের পদ্ধতি, কবে থেকে আবেদন শুরু হবে, পরীক্ষা কবে হবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

তবে এবিষয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ নোটিশ প্রকাশ করা হবে এবং অতি দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

দীর্ঘ ছয় বছর কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় আশাহত হয়ে পড়া চাকরীপ্রার্থীরা আবার নতুন করে আশার আলো দেখছেন। তবে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর নোটিশ পাঠানো এবং এরমধ্যেই রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শাশকদল তৃণমূল কংগ্রেসকে কতটা স্বস্তি দিতে পারে সেটাই দেখার।

ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলা চলছে। 

2014 সালের টেট দুর্নীতি মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে CBI-এর হাতে। এরমধ্যেই সরকারের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশকে মাস্টার্সস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ