২০২০-২০২১ শিক্ষাবর্ষেও WBJEEB প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষার আয়োজন করছে। অফিসিয়াল সাইটে ইতিমধ্যে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে WBJEE।
এই পরীক্ষার সংক্ষিপ্ত নাম হলো PUBDET (Presidency University Bachelor Degree Entrance Text.) । যেহেতু এটি ২০২০ সাল তাই সংক্ষেপে PUBDET-2020।
PUBDET 2020 অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন শুরু ৯ জানুয়ারি ২০২০। যেসমস্ত ছাত্রছাত্রীরা Presidency University Bachelor Degree Entrance Test দিতে চায় তাদেরকে অবশ্যই শেষ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি হলো অনলাইন।
আমাদের এই পেজের লেখা থেকে ছাত্রছাত্রীরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। Pubdet application starting date? Last date? eligibility ? Exam date? Syllabus? ইত্যাদি।
PUBDET-2020 গুরুত্বপূর্ণ তারিখসমূহ :
PUBDET 2020 পরীক্ষার পদ্ধতি :
এটা একটা সাধারন প্রবেশিকা পরীক্ষা। অফলাইনে পরীক্ষা হবে। OMR Sheet এ উত্তর দিতে হবে।PUBDET 2020 পরীক্ষার পেপার :
যেকোনো ছাত্রছাত্রী যেকোনো দুটো পেপার এর জন্য আবেদন করতে পারবে।পেপারসমুহ:- রসায়ন,অর্থনীতি,ভূগোল,জিওলজি,জীবন বিজ্ঞান,গনিত,পদার্থবিজ্ঞান, পরিসংখ্যানবিদ্যা,বাংলা,ইংরেজি,হিন্দি,ইতিহাস, দর্শন/সোসিওলজি/পারফর্মিং আর্টস,পলিটিকাল সায়েন্স।.
( ছাত্রছাত্রীকে মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময় দুটো সাবজেক্ট পছন্দ করা যাবে। কিন্তু প্রধান কাউন্সিলিংয়ের সময় একটা বিষয় পছন্দ করতে হবে। )
PUBDET 2020 সিলেবাস:
পরীক্ষার হবে ক্লাস ১১ এবং ১২ এর সিলেবাস অনুযায়ী।PUBDET 2020 পরীক্ষার নম্বর ও সময়:
প্রতিটি বিষয়ে প্রতিটি প্রশ্ন থাকবে MCQ (Multiple-Choice Question) । চারটি অপশন থাকবে প্রতিটি প্রশ্নে। ৫০টি প্রশ্ন থাকবে যার জন্য নম্বর ১০০ । সময় থাকবে ৯০ মিনিট।ক) OMR এ উত্তর দিতে হবে নীল/কালো বল পয়েন্ট পেনের মাধ্যমে।
খ) উত্তর একবারের স্থানে দুবার পেন দিয়ে পরিবর্তন করলে সেটি ভুল হবে বিবেচিত হবে।
গ) প্রতিটি প্রশ্নের মান ২(দুই) ।
ঘ) ভুল উত্তর দিলে -১/২(২৫ শতাংশ ) নম্বর কাটা যাবে।
PUBDET 2019 সালের পরীক্ষার প্রশ্ন:
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ডাউনলোড লিঙ্ক পেজের শেষে দেওয়া রইলো। PUBDET Previous Year Question Pdf দেখলে ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন সম্পর্কে ধারনা হবে তই সকল ছাত্রছাত্রীদের উচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নপত্রের PDF Download করা।PUBDET 2020 এর Ranking পদ্ধতি:
WBJEE ছাত্রছাত্রীদের ম্যারিট লিস্ট তৈরি করবে প্রবেশিকা পরীক্ষার নম্বরের ভিত্তিতে।PUBDET 2020 শিক্ষাগত যোগ্যতা :
ক) নাগরিকত্ব : ভারতীয় হতে হবে।খ) ছাত্রছাত্রীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। ২০১৯ সালের আগে পাশ করলে সে আবেদন করতে পারবে না। অর্থাৎ ২০১৯ সালে যারা পাশ করেছে ও ২০২০ সালে যারা উচ্চমাধ্যমিক দেবে তাঁরা আবেদন করতে পারবে।
গ) ছাত্রছাত্রীদের নূন্যতম কিছু শতাংশ পেতে হবে। এটা সাবজেক্ট ও কাস্ট(SC/ST,OBC A/B, PwD) অনুযায়ী ভিন্ন। এই বিষয়ে বিস্তারিত দেখতে অফিসিয়াল PDF এর 3.2 নম্বর অংশ পড়তে হবে।
ছাত্রছাত্রীদের Seat আছে :
কোর্স অনুযায়ী ও কাস্ট অনুযায়ী ছাত্রছাত্রীদের সিট ঠিক করা আছে। মোট সিট সংখ্যা ৬৬৫ টি ও PwD দের জন্য ২২টি সিট আছে।PUBDET-2020 আবেদন পদ্ধতি:
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল website name হলো https://wbjee.nic.in .আবেদনের সময় ছাত্রছাত্রীদের একটি মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস দিতে হবে। ছাত্রছাত্রীদের দেওয়া ইমেইল এড্রেসে ও মোবাইল নম্বরে পরবর্তীতে যোগাযোগ করা হতে পারে।
ছাত্রছাত্রীদের মনযোগ সহকারে Registration করতে হবে। রেজিস্টট্রেসনের সময় নাম,বাবার নাম,মায়ের নাম,জন্মতারিখ,লিঙ্গ,পরিচয়,ও নম্বর প্রদান করতে হবে। মনে রাখতে হবে আবেদনের সময় দেওয়া তথ্য পরীক্ষা থেকে কাউন্সিলিং ও পড়াশুনো চলাকালীন একই থাকবে। তাই খেয়াল রাখতে হবে নির্ভুল তথ্য প্রদান করার।
ছবি আপলোড
সাম্প্রতিককালে তোলা নিজস্ব ছবি। মোবাইলে তোলা ছবি গ্রহনযোগ্য নয়। এছাড়াও নিজস্ব সই লাগবে আবেদনের সময়। ছবিগুলি ফরম্যাট ও সাইজ ,ডাইমেনসন সম্পর্কিত তথ্য অফিসিয়াল PDF এর ১১.৫ পয়েন্টে সুন্দরভাবে দেওয়া আছে।PUBDET 2020 পরীক্ষার আবেদন Fee :
ছাত্রছাত্রীদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ৫০০(Rupees Five hundred only) টাকা দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।PUBDET 2020 অ্যাডমিট কার্ড:
PUBDET 2020 পরীক্ষার Admit Card ডাউনলোড করতে পারবে Wbjee এর অফিসিয়াল Website থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৬/০৪/২০২০ ( সোমবার)। পরিবর্তন হলেও হতে পারে।
PUBDET 2020 পরীক্ষার সেন্টার :
অনলাইনে আবেদনের সময় একজন ছাত্র বা ছাত্রী তিনটে পরীক্ষা সেন্টার পছন্দ করতে পারবে। পরীক্ষার সেন্টারগুলি হলো:আবেদনের সময় দেওয়া ছাত্রছাত্রীদের পছন্দের উপর পরীক্ষার সেন্টার নির্ভর করবে। পরিবর্তিতে কোনোরকম পরিবর্তন করা যাবে না।
-------------------------------------------------------------------
( কোভিড-১৯ ভাইরাসের জন্য পরীক্ষা স্থগিত করা হলো কবে পরীক্ষা হবে সেটা অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হবে)
OFFICIAL WEBSITE
| |
FULL INFORMATION BULLETIN
| |
Previous Year Question Papers(2019)
| |
Imporant Dates
| |
Online Application Link
| |
WBJEE PUBDET 2020 ADMIT Card
|
Comming Soon..
|
Examination Result
| Comming Soon.. |
শেষ কথা:
Exam365 Bengali পশ্চিমবঙ্গে প্রথম পড়াশুনো,ক্যারিয়ার সম্পর্কিত তথ্য বাংলাতে দেওয়া সংকল্প করেছে। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌছে দিতে পারবো। আজকের এই পেজে আপনাদের কাছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্যগুলি পৌছে দিলাম। সমস্ত তথ্য আমরা অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া সংগ্রহ করি না । তাই নিঃসংকোচে আমাদের ওয়েবসাইট কে বিশ্বাস করতে পারেন । আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি আমরা...অসংখ্য ধন্যবাদ এতোক্ষন ধরে লেখাগুলি পড়ার জন্য।
Share on Whatsapp






1 মন্তব্যসমূহ
ভূগোলে অনার্স করতে হলে উচ্চমাধ্যমিকে অংক
উত্তরমুছুনবা ইকোনমি কি মাস্ট
কোনোরকম জিজ্ঞাসা বা মতামত থাকলে কমেন্ট করুন....